ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে আস্তে আস্তে ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে করোনা। এখনো পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দু’জন বাংলাদে । রবিবার সকাল পর্যন্ত ১১শ ৪০জনকে করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে চিহিৃত করা হয়েছে। এদিকে, অজানা অনিশ্চয়তায়, ব্রিটেনের সব সুপারস্টোর ও দোকানে ভিড় করছেন ক্রেতারা। এতে দেখা দিয়েছে পণ্য সংকট।
তবে সুপারস্টোর গুলি এক যৌথ বিবৃতিতে বলেছে, আতংকিত হয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেশি বেশি না কিনতে। এক সাথে বেশি বেশি জিনিসপত্র ক্রয় করায় স্টোরগুলিতে সংকটের সৃস্টি হলেও সুপারস্টোর গুলির যথেষ্ট পরিমান স্টক জিনিসপত্র রয়েছে। তারা কাস্টমারদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিচ্ছেন।

তারা এক সাথে প্রয়োজনের বেশি জিনিসপত্র ক্রয় না করতে কাস্টমারদের প্রতি আহবান জানিয়ে বলেছে, একে অন্যের সাথে শেয়ার বা ভাগাভাগি করলে জিনিসপত্রের সংকট দেখা দিবে না।
এদিকে আগামী সোমবার থেকে ব্রিটেন ও আমেরিকার মধ্যে সব ধরনের বিমান চলাচল স্থগিত ঘোষণা করেছেন মার্কিন প্রশাসন।

তাই, উদ্বেগ উৎকণ্ঠায় স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। করোনা ভাইরাসের কারণে ইতালীর মতো ব্রিটেনও যদি অবরুদ্ধ হয়ে পড়ে সে ভয়ে সবাই নিত্য প্রয়োজনীয় খাবার ও সামগ্রী সংগ্রহ করে রাখছেন।
করোনা ভাইরাসের প্রভাব পড়েছে ব্রিটেনের সব কটি সুপারস্টোরে। আগে এসব শেলফগুলোতে খাদ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী সাজানো থাকতো, তা এখন ফাঁকা। ক্রেতারা কিনতে আসলেও হতাশ হয়ে ফিরতে হচ্ছে।
যুক্তরাজ্যে এক নবজাতকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে কমবয়সী করোনা আক্রান্ত রোগী এই নবজাতক।















