বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোন বিষয়টা উপভোগ করছেন, জানালেন জয়া

98

সাইফ হাসান: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বর্তমানে তার নতুন সিনেমা ওসিডির প্রচারে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি তার অভিনয় জীবন ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন। বয়স বাড়ার সাথে সাথে নিজের শারীরিক পরিবর্তনের এক দারুণ অনুভূতির কথা জানিয়েছেন এই তারকা। তিনি এখন নিজেকে আয়নায় দেখলে তার প্রয়াত বাবার প্রতিচ্ছবি খুঁজে পান যা তিনি বেশ উপভোগ করছেন। এছাড়া বয়সের সাথে সাথে তিনি আরও বেশি রোমাঞ্চপ্রিয় হয়ে উঠছেন বলেও জানান।

পশ্চিমবঙ্গের কলকাতায় গত ৬ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ও সৌকর্য ঘোষাল পরিচালিত সিনেমা ওএসডি। সিনেমাটির প্রচারের জন্য ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের সাথে একটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন এই গুণী অভিনেত্রী। সেখানে তিনি দুই বাংলার সিনেমা নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি তার সাম্প্রতিক কাজগুলো নিয়ে আলোচনা করেন।

জয়া জানান যে ওএসডি সিনেমাটির গল্প বেশ শক্তিশালী এবং এতে অভিনয়ের অনেক সুযোগ রয়েছে। এর আগে তার অভিনীত ডিয়ার মা এবং পুতুলনাচের ইতিকথা সিনেমাগুলোও দর্শকদের নজর কেড়েছে। এছাড়া গত বছর বাংলাদেশে মুক্তি পাওয়া তার দুটি ছবি উৎসব ও তাণ্ডব ব্লকবাস্টার সুপারহিট হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকারের শেষ পর্যায়ে র‍্যাপিড ফায়ার রাউন্ডে জয়াকে বয়স নিয়ে একটি মজার প্রশ্ন করা হয়। বয়স বাড়ার সাথে সাথে কোন বিষয়টি তিনি উপভোগ করছেন জানতে চাইলে জয়া বলেন যে তিনি দেখতে তার বাবার মতো হয়ে যাচ্ছেন। একইসাথে তিনি জানান যে সময়ের সাথে সাথে তিনি এখন আগের চেয়ে অনেক বেশি সাহসী ও অ্যাডভেঞ্চারাস হয়ে উঠেছেন।

নিজের ইমেজ নিয়ে জয়া বলেন যে সামাজিক যোগাযোগমাধ্যম তার কাছে ব্যক্তিগত কোনো জায়গা নয় বরং এটি তার কাজ তুলে ধরার একটি আনুষ্ঠানিক মাধ্যম। দুই বাংলার সিনেমা বিনিময়ের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো অদূর ভবিষ্যতে কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন এই অভিনেত্রী।

#জয়াআহসান #ওএসডি #বিনোদননিউজ #দুইবাংলারসিনেমা #aknews #onebanglanews