সাইফ হাসান: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর জামায়াতে ইসলামীর আমিরের সাথে দেখা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শফিকুর রহমানের বাসভবনে গিয়ে তিনি কুশল বিনিময় করেন। সেখানে দুই নেতা সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন। প্রায় ৫০ মিনিট অবস্থান শেষে তিনি সেখান থেকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের বাসার উদ্দেশ্যে রওনা হন।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আজ রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জামায়াতের আমিরের বাসভবনে পৌঁছান তারেক রহমান। সদ্য সমাপ্ত নির্বাচনে বিএনপি বড় জয় পাওয়ার পর এটিই দুই শীর্ষ নেতার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। দলীয় সূত্রে জানা গেছে, মূলত সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের জন্যই এই সফরের আয়োজন করা হয়েছে।
বৈঠকে দুই দলের নেতারা বর্তমান দেশের পরিস্থিতি ও পরবর্তী করণীয় নিয়ে কুশল বিনিময় করেন। রাত ৭টা ৫৮ মিনিটের দিকে বৈঠক শেষ করে তারেক রহমান আমিরের বাসভবন ত্যাগ করেন। এই সংক্ষিপ্ত সময়ে নেতারা রাজনৈতিক নানা সমসাময়িক বিষয় নিয়েও প্রাথমিক আলোচনা করেছেন বলে জানা গেছে।
জামায়াত আমিরের বাসা থেকে বের হয়ে রাত আটটার দিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এবারের নির্বাচনে বিএনপি বড় ব্যবধানে জয়ী হলেও একসময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামী দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয়ী হয়ে আলোচনায় এসেছে।
#তারেকরহমান #জামায়াতআমির #সৌজন্যসাক্ষাৎ #aknews #onebanglanews















