সাইফ হাসান: রাজশাহীর পবা উপজেলায় ভোট চলাকালীন স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে এক বিএনপি নেতা চড়থাপ্পড় মে*রে আ*ঘাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফুটবল প্রতীকের এই প্রার্থীকে প্রকাশ্যে ভোটকেন্দ্রের সামনে চড় মারা হয় যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আ*ঘাতের পর হাবিবা বেগম অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি বর্তমানে কানে শুনতে পাচ্ছেন না বলে জানিয়েছেন। এই ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
রাজশাহী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগম বৃহস্পতিবার দুপুরে পবার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন। বিকেল তিনটার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে রজব আলী নামক এক বিএনপি নেতা তাকে লক্ষ্য করে সজোরে চড় মারেন। ঘটনার পর হাবিবা বেগম মাটিতে লুটিয়ে পড়লে তার সহযোগীরা তাকে উদ্ধার করেন।
অভিযুক্ত রজব আলী পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বলে জানা গেছে। হাবিবা বেগম অভিযোগ করেছেন যে তিনি আইনি লড়াইয়ের কারণে আগে নির্বাচনী প্রচারণার সুযোগ না পাওয়ায় ভোটারদের কাছে ভোট চাইছিলেন যা রজব আলীর সহ্য হয়নি। মারধরের ফলে তিনি কানে কোনো শব্দ শুনতে পাচ্ছেন না এবং কথা বলতেও সমস্যা হচ্ছে।
এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জানান যে ঘটনাটি ভোটকেন্দ্রের সীমানার বাইরে হওয়ায় তার করার কিছু নেই। তবে হাবিবা বেগমের প্রধান নির্বাচনী প্রতিনিধি আকবর হোসেন এই ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কাটাখালী থানার ওসি সুমন কাদেরী জানিয়েছেন তারা এখনো কোনো লিখিত অভিযোগ পাননি তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
#রাজশাহী #ভোট২০২৬ #নির্বাচননিউজ #aknews #onebanglanews















