শত বছর পর লন্ডনের আকাশে আবারও উড়বে সাদা সারস

138

সাইফ হাসান: কয়েক শতাব্দী পর লন্ডনের আকাশে আবারও দেখা মিলবে সাদা সারস পাখির। ড্যাগেনহাম কাউন্সিল সম্প্রতি এই ঐতিহাসিক পরিকল্পনাটি অনুমোদন দিয়েছে। শুধু সারস নয় একইসাথে ফিরিয়ে আনা হচ্ছে প্রকৃতিবান্ধব বিভারও। ইস্টব্রুকএন্ড কান্ট্রি পার্ক ও দ্য চেজ নেচার রিজার্ভে এদের নতুন ঠিকানা হবে।

ব্রিটেন থেকে পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে ব্যাপক শিকারের কারণে সাদা সারস ও বিভার হারিয়ে গিয়েছিল। তবে বার্কিং এবং ড্যাগেনহাম কাউন্সিল ও লন্ডন ওয়াইল্ডলাইফ ট্রাস্ট যৌথভাবে এদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন বড় পাখির বাসা ছোট পাখিদের জন্য নিরাপদ আশ্রয় তৈরি করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে।

পরিকল্পনা অনুযায়ী ইস্টব্রুকএন্ড কান্ট্রি পার্কে সাদা সারসদের জন্য বিশেষ ঘাসযুক্ত এলাকা ও পক্ষীশালা তৈরি করা হবে। সেখানে জন্ম নেওয়া ছানারা ভবিষ্যতে ওই এলাকায় বংশবিস্তার করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে দ্য চেজ নেচার রিজার্ভের ১৬ একর জলাশয়ে ২০২৭ সালের মার্চ মাসে বিভারদের অবমুক্ত করা হবে।

কাউন্সিলের ডেপুটি লিডার সায়মা আশরাফ জানিয়েছেন এই প্রকল্পের জন্য স্থানীয় জনগণের কোনো করের টাকা খরচ হবে না। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন আপনারা খুব শীঘ্রই স্থানীয় পার্কে বন্য বিভারদের বাঁধ তৈরি করতে এবং সাদা সারসদের ছানা বড় করতে দেখবেন। সরকারি অনুদান ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় এই পুরো প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

#LondonWildlife #WhiteStork #NatureReturn #aknews #onebanglanews