ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (সোমবার) আরো ১২,৫৯৪ জন আক্রান্ত : মৃত্যু ১৯ জনের

2164
file picture

ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (সোমবার) করোনায় নতুন করে ১২,৫৯৪ জন আক্রান্ত হয়েছেন। গতকাল রবিবার সর্বাধিক সংখ্যক ২২৯৬১ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ইংল্যান্ডে গত ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত প্রায় ১৬ হাজার করোনা আক্রান্ত সংখ্যা যান্ত্রিক ত্রুুটির কারনে প্রকাশ করা হয়নি ।

এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ১৯ জনের। গতকাল রবিবার ছিলো ৩৩ জন, শনিবার ছিলো ৪৯ জন, শুক্রবার ছিলো ৬৬ জন। মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ৩৬৯ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২,৫৯৪ জন। গতকাল রবিবার ছিলো ২২৯৬১ জন, শনিবার ছিলো ১২৮৭২ জন, শুক্রবার ছিলো ৬৯৬৮ জন,। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৫৭১ জন। (সূত্র বিবিসি)