পূর্ব লন্ডনের ব্ল্যাকওয়ালে ডেটা সেন্টারে আগুন,নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

80

সাইফ হাসান: পূর্ব লন্ডনের ব্ল্যাকওয়াল এলাকায় শনিবার ভোরে একটি বাণিজ্যিক ভবনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের আটটি ইঞ্জিন ও প্রায় ৬০ জন দমকলকর্মী। ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় কোনো বিপদ বা হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, শনিবার ভোর ৪টা ৫২ মিনিটের দিকে নুটমেগ লেনের ওই বহুতল ভবনে আগুনের খবর পাওয়া যায়। ভবনটি উঁচু হওয়ায় বাড়তি সতর্কতা হিসেবে পূর্ব লন্ডনের বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের বড় একটি দল সেখানে পাঠানো হয়। তাদের টানা দেড় ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৬টা ৪৩ মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

অগ্নিনির্বাপক কর্মীরা জানান, আগুন মূলত ভবনের ভেতরে থাকা লিড অ্যাসিড ব্যাটারির একটি সারিতে সীমাবদ্ধ ছিল। ফলে ভবনের মূল কাঠামোর বড় কোনো ক্ষতি হয়নি। সময়মতো ব্যবস্থা নেওয়ায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি এবং সেখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

তদন্তে জানা গেছে, এটি নিছকই একটি দুর্ঘটনা ছিল। একটি ব্যাটারির কারিগরি ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে যে এই ঘটনায় কেউ আ*ঘাত পায়নি বা আহত হয়নি।

#EastLondon #FireSafety #LFB #BanglaNews #aknews #onebanglanews