সাইফ হাসান: লন্ডনের এজওয়ার এলাকায় বাস স্টপে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধাকে নৃশংসভাবে হ*ত্যা করার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মানসিক ভারসাম্যহীন এক যুবক অনলাইনে হান্টিং নাইফ কিনে এই জঘন্য হ*ত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে আদালতে প্রমাণিত হয়েছে। নিহতের পরিবার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন তুলেছে কীভাবে একজন অসুস্থ ব্যক্তি সহজেই মারণা*স্ত্র কিনতে পারল। পুলিশ ও আদালত জানিয়েছে অভিযুক্ত যুবককে বর্তমানে মানসিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।
৬৬ বছর বয়সী অনিতা মুখি উত্তর লন্ডনের এজওয়ারে বাস স্টপে দাঁড়িয়ে ছিলেন যখন এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ২৪ বছর বয়সী জ্বালা দেবেলা নামের এক যুবক তাকে প্রকাশ্যে ১৮ বার আ*ঘাত করে হ*ত্যা করে। ঘটনার পর অভিযুক্ত যুবক সেখান থেকে স্বাভাবিকভাবে হেঁটে চলে যায় যা দেখে পথচারীরা হতবাক হয়ে যান এবং পুলিশে খবর দেন।
আদালতের তথ্যে জানা গেছে, অভিযুক্ত যুবক মানসিক সমস্যার জন্য একটি বিশেষ কেয়ার হোমে থাকতেন। হ*ত্যাকাণ্ডের মাত্র এক ঘণ্টা আগে তিনি অনলাইনে অর্ডার করা একটি হান্টিং নাইফ হাতে পান। তিনি ঘটনার আগে ইন্টারনেটে মানুষ হ*ত্যা সংক্রান্ত ভয়ানক ভিডিও দেখতেন এবং সেই ভিডিওর মতোই বাস্তবে এই হা*মলা চালিয়েছেন।
নিহতের পরিবার এই ঘটনায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে। তাদের প্রশ্ন, মানসিক ভারসাম্যহীন হওয়ার পরেও কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে তিনি অনলাইনে অ*স্ত্র কিনতে পারলেন। তারা মনে করছেন, এই ধরণের রোগীদের নজরে রাখার ব্যবস্থায় বড় ধরনের গলদ রয়েছে যা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
আদালত অভিযুক্ত দেবেলাকে মানসিক চিকিৎসার জন্য একটি সুরক্ষিত হাসপাতালে রাখার নির্দেশ দিয়েছে। বিচারক জানিয়েছেন, তিনি সুস্থ হলে পরবর্তীতে তার বিরুদ্ধে হ*ত্যা মামলা চালানো হতে পারে। জুরিরা খুব অল্প সময়ের মধ্যেই নিশ্চিত হয়েছেন যে ওই যুবকই চাকু দিয়ে আ*ঘাত করে এই ঘটনা ঘটিয়েছে।
#LondonCrime #StabbingCase #MentalHealth #LondonNews #aknews #onebanglanews















