ইস্ট লন্ডনের পার্কে বাঙালী মহিলার উপর শ্বেতাঙ্গ যুবকদের অর্তকিত হামলা (ভিডিওসহ)

23232

ইব্রাহিম খলিল: শনিবার সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে পুর্বলন্ডনের বেথনালগ্রীনের স্কটিস হাউসের বাসিন্দা মিনা তার ৭ বছরের এক সন্তানকে নিয়ে উইভার্স ফিল্ডে (বেথনালগ্রীন পার্কে) গিয়েছিলেন।

অসংখ্য মানুষের মাঝেও ২জন শেতাঙ্গ সন্ত্রাসী কায়দা মিনা রহমানকে কিল গুসি ও লাথি মারতে থাকে। প্রায় ১০ মিনিট ধরে মারধর করে মিনাকে আহত করে ঐ দুই যুবক।

এ সময় তার চিৎকারে আশপাশে থাকা মাঠের লোকজন এগিয়ে আসেন এবং একজনকে ধরে পুলিশে সোপার্দ করে উপস্থিত জনতা। তবে আরেকজন দৌড়ে পালিয়ে যায়। আহত মিনাকে রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রচন্ড আঘাতে তিনি কোমরে, ঘাড়ে এবং হাত জখম হয়। পুলিশ জানিয়েছে ঐ ব্যক্তির নিকট তরল জাতিয় কিছু পাওয়া গেছে। এ ঘটনার তদন্ত চলছে।

এদিকে স্থানীয় মিডিয়াকে মিনা বেগম বলেছেন, দুইজন শ্বেতাঙ্গ হঠাৎ করেই তার উপর হামলা চালায়। তারা তার ব্যাগ ধরে টানা হেচড়া করে, কুলিঘুষি ও লাথি মারা হয় মাটিতে ফেলে। এরপর তারা চলেগেলেও আবারো ফিরে আসে এবং তার উপর হামলা চালায়।

পরে স্থানীয়দের সহায়তা একজনকে পুলিশ গ্রেফতার করে। এদিকে এধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মাঠে উপস্থিত বাংলাদেশীসহ মুসলিম সম্প্রদায়ের মানুষ। তারা বলেন, শত শত মানুষের উপস্থিতিতে যদি এধরনের ঘটনা ঘটে তাহলে নিরাপত্তা কোথায় পাব আমরা।

ইউটিউব লিংক

ইস্ট লন্ডনের পার্কে বাঙালী মহিলার উপর শ্বেতাঙ্গ যুবকদের অর্তকিত হামলা http://www.onebanglanews.com/news/6389

Posted by onebanglanews.com on Saturday, 1 July 2017