লন্ডনে ইরানি এমব্যাসিতে হা*মলা ও পতাকা নামানোয় আটক ১৪ জন

182

সাইফ হাসান: লন্ডনে ইরানি দূতাবাসের সামনে বিক্ষোভ চলাকালে ব্যাপক হট্টগোল ও পুলিশের ওপর হা*মলার ঘটনা ঘটেছে। এক বিক্ষোভকারী দেয়াল টপকে দূতাবাসে ঢুকে পতাকা নামিয়ে ফেলার পর পরিস্থিতি চরম আকার ধারণ করে। পুলিশ জানিয়েছে, বিশৃঙ্খলা ও ভাঙচুরের দায়ে ১৪ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শুক্রবার রাতে লন্ডনের কেনসিংটন এলাকায় ইরানি দূতাবাসের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, একজন বিক্ষোভকারী ব্যালকনি বেয়ে উঠে দূতাবাসের পতাকা ছিঁড়ে ফেলে, তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। বাকি ১৩ জনকে পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তিতে অনুপ্রবেশ এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা কর্মকর্তাদের লক্ষ্য করে বোতল ও ইটের টুকরো ছুঁড়ে মারে। এতে চারজন পুলিশ কর্মকর্তা সামান্য আহত হন। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস নিশ্চিত করেছে যে, সংঘর্ষের পর চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং দুজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষ নিহত হওয়ার প্রতিবাদে লন্ডনে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল। একটি মানবাধিকার সংস্থার দাবি অনুযায়ী, ইরানে সহিংসতায় ২ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর আগেও গত শনিবার দূতাবাসের ব্যালকনি থেকে পতাকা নামানোর চেষ্টার সময় দুজনকে আটক করা হয়েছিল।

#IranianEmbassy #LondonProtest #MetPolice #IranProtests #aknews #onebanglanews