জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য কৃষকলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

830

ওয়ানবাংলানিউজ: ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য কৃষকলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল ২২ আগস্ট মঙ্গল বার পূর্বলন্ডনের একটি সেন্টারে অনুষ্টিত হয়। যুক্তরাজ্য কৃষকলীগের আহবায়ক সৈয়দ তারেক এর সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন,
উচ্চাভিলাষী সামরিক বাহিনীর কিছু কুসন্তান পঁচাত্তরের ১৫ আগস্টের কালো রাতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে ভেবেছিলেন তারা বাংলাদেশকে আবার পাকিস্তান বানাবে। কিন্তু তাদের সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হচ্ছে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা সুলতান মাহমুদ শরীফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আজিজুর রহমান, হরমুজ আলী যুগ্ম সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, মানবাধিকার সম্পাদক সারব আলী , ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ছুরুক মিয়া, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, যুগ্ম সম্পাদক সৈয়দ সাদেক, প্রচার সম্পাদক ডক্টর আনিসুর রহমান, আন্তর্জাতি বিষয়ক সম্পাদক আমিনূল হক জিলু, বন ও পরিবেশ সম্পাদক নাসির উদ্দিন, মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি হোসনে আরা মতিন, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল খাঁন,

 

জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক বাবুল খাঁন ,যুক্তরাজ্য কৃষক লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ সাজনু মিয়া,ইলিয়াছ আলী, আসাদ উদ্দিন, শেখ সামছুল ইসলাম, যুক্তরাজ্য তাতী লীগের আহবায়ক আব্দুস সালাম, যুগ্ম আহবায়ক সিজিল মিয়া, সৈয়দ সুমন, আব্দুল কাদির, আওয়ামীলীগ সদস্য মল্লিক সাকুর ওয়াদুদ,কামরুল ইসলাম যুবলীগনেতা আনোয়ারুল ইসলাম, এম ইকবাল হোসেন, শরীফ উল্লাহ, মাহমুদ কলি,হুমায়ুন কবির, আবু তাহের ভুইয়া,ফয়সল মিয়া চৌধুরী, কবি নজরুল,মুরাদ মিয়া চৌধুরী, প্রজন্ম একাত্তরের আহবায়ক বাবুল হোসাইন, মুক্তিযুদ্ধের সংগঠক মজুমদার আলী, এবং সৈয়দ গোলাব আলী প্রমূখ ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ সাজনু মিয়া এবং দোয়া পরিচালনা করেন জনাব আলতাফুর রহমান মুজাহিদ।