ডাস্টবিন থেকে খাবার খাওয়া সেই গৃহহীন ব্যক্তির অবিশ্বাস্যভাবে ফিরে আসার গল্প

58

সাইফ হাসান: লন্ডনের রাস্তায় ডাস্টবিন থেকে খাবার খেয়ে জীবন কাটানো এক ব্যক্তির অবিশ্বাস্য বদলে যাওয়ার গল্প এটি। দশ বছর আগে নিঃস্ব হয়ে পড়া কন নামের এই ব্যক্তি এখন অন্যকে সাহায্য করছেন। ক্রাইসিস নামের একটি দাতব্য সংস্থার সহায়তায় তিনি ম*দ এবং হতাশা কাটিয়ে নতুন জীবন পেয়েছেন। এখন তিনি নিজেই স্বেচ্ছাসেবক হিসেবে বড়দিনের উৎসবে গৃহহীনদের সেবা দিয়ে যাচ্ছেন। ক্যান্সার জয় করে জীবনের মূলধারায় ফিরে আসা এই ব্যক্তির জীবন সত্যিই অনুপ্রেরণামূলক।

কন নামের ওই ব্যক্তি জানান যে দশ বছর আগে সঙ্গী বিচ্ছেদ, ঘর এবং চাকরি হারিয়ে তিনি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছিলেন। লন্ডনের তীব্র শীতে রাস্তায় রাত কাটানোর পাশাপাশি ক্ষুধার তাড়নায় মাঝেমধ্যে ডাস্টবিন থেকেও খাবার সংগ্রহ করতেন তিনি। এক সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ক্রাইসিস নামের একটি সংস্থার সাহায্য চান।

২০১৫ সালের সেই দিনগুলোর কথা মনে করে কন বলেন যে তিনি তখন হতাশায় ডুবে ছিলেন এবং নিজের পরিচয় পর্যন্ত ভুলতে বসেছিলেন। হাসপাতালে নেওয়ার পর ধরা পড়ে যে তিনি ক্যান্সারে আক্রান্ত। এরপর ওই সংস্থাটি তাকে চিকিৎসার পাশাপাশি থাকার ব্যবস্থা এবং প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলে।

বর্তমানে কন স্থানীয় সরকারে কাজ করছেন এবং গৃহহীনদের সহায়তা করছেন। বড়দিন উপলক্ষে লন্ডনের স্ট্র্যাটফোর্ড, পিমলিকো এবং বারমন্ডসে খোলা তিনটি বিশেষ কেন্দ্রে তিনি এখন খাবার পরিবেশন ও সেবা দিচ্ছেন। তিনি অন্যদের সাহস দিয়ে বলছেন যে সাহায্যের দরজা সবসময় খোলা থাকে, শুধু তা গ্রহণ করার মানসিকতা থাকতে হবে।

#লন্ডন #মানবিকতা #বড়দিন #অনুপ্রেরণা #নিউজ