কায়রোতে দুটি ভবন বিধ্বস্ত, নিহত ২

567

আন্তর্জাতিক ডেস্ক: মিশরের রাজধানী কায়রোতে দুটি ভবন বিধ্বস্ত হলে অন্তত দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন। নিহত দুজনের একজন নারী ও অপর একটি শিশু রয়েছে।

মঙ্গলবার কায়রোর উত্তরে রোড আল-ফারাগ জেলায় ভবন দুটি বিধ্বস্ত হয়। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্য মিডলইস্ট মনিটর অনলাইন এ খবর দিয়েছে। বিধ্বস্ত ভবন দুটির মধ্যে একটি পাঁচতলা এবং অপরটি দ্বিতীয়তলা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ মুজাহিদ জানিয়েছেন, নিহতদের চার বছরের একটি শিশু এবং অপরজন ৫০ বছর বয়সী একজন নারী রয়েছেন।

জরুরি নিরাপত্তা বাহিনীর সদস্যরা আহতদের হাসপাতালে ভর্তি করার পর ধ্বংসস্তূপে জীবিতদের অনুসন্ধান করছেন।

ভবন বিধ্বস্তের কারণ জানা না গেলেও খবরে বলা হয়েছে, দেশটিতে অপরিকল্পিতভাবে এবং অবৈধভাবে ভবন নির্মিত হয়। এর ফলে ভবন বিধ্বস্তের ঘটনা ঘটে থাকে।

২০১১ সালের বিপ্লবের পর মিশরে অবৈধভাবে অনেক রিয়েল এস্টেট নির্মিত হয়েছে।