রোহিঙ্গা ইস্যু: ১৯ ডিসেম্বর আসছে মিয়ানমারের প্রতিনিধি দল

1068

ঢাকা সংবাদদাতা: রোহিঙ্গা প্রত্যাবাসনে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিয়ানমারের প্রতিনিধিরা ১৯ ডিসেম্বর বাংলাদেশে আসছেন। মঙ্গলবার প্যারিসে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ফ্রান্সে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

তিনি বলেন, মিয়ানমারের ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধি দল বাংলাদেশে ১৯ তারিখে আসবে। দ্বিপাক্ষিক চুক্তির ইমপ্লিমেনটেশন ও ইনটিগ্রিটি ঠিক করতে।

বাংলাদেশ ও মিয়ানমার স্বাক্ষরিত সম্মতিপত্রে বলা হয়, একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে এবং একটি চুক্তি স্বাক্ষরের ক্ষেত্র তৈরি করবে।

গত ২৫ আগস্ট রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর এ পর্যন্ত ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে।