সাইফ হাসান: প্রাক্তন লন্ডনস বার্নিং টিভি সিরিয়ালের অভিনেতা জন অ্যালফোর্ড একটি পার্টিতে দুই কিশোরীকে যৌন হয়রানি করেছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। ৫৩ বছর বয়সী অ্যালফোর্ডের বিরুদ্ধে ১৪ বছর বয়সী এক কিশোরীর সাথে চারটি যৌন কার্যকলাপ এবং ১৫ বছর বয়সী আরেক কিশোরীর সাথে যৌন হামলা ও অনুপ্রবেশের মাধ্যমে হামলার অভিযোগ রয়েছে। সেন্ট অ্যালবানস ক্রাউন কোর্টে প্রসিকিউটররা জানিয়েছেন যে, ২০২২ সালের ৯ এপ্রিল হার্টফোর্ডশায়ারের একটি বাড়িতে পার্টির সময় দুই কিশোরী মদ্যপ অবস্থায় ছিল। উত্তর লন্ডনের হলোওয়ে এলাকার বাসিন্দা অ্যালফোর্ড এই অভিযোগ অস্বীকার করেছেন।
বিচারের প্রথম দিনে প্রসিকিউটর জুলি হুইটবি বলেছেন, অ্যালফোর্ড নিশ্চিতভাবেই জানতেন যে এই দুই মেয়ে ১৬ বছরের কম বয়সী। মেয়েরা ভেবেছিল তারা একজন পারিবারিক বন্ধুর সাথে সন্ধ্যা কাটাচ্ছে। জুরিদের জানানো হয়, তিনি একটি পাবে একজনের সাথে ছিলেন যিনি তৃতীয় এক মেয়ের বাবা এবং অভিযুক্ত ভুক্তভোগীদের বন্ধু।
দুজনই রাত ২টার দিকে বাড়িতে পৌঁছান এবং অভিযুক্ত মেয়েদের বয়স জিজ্ঞেস করেন। অ্যালফোর্ড সংক্ষিপ্ত সময়ের জন্য চলে গিয়ে কাছের একটি পেট্রোল স্টেশন থেকে ভদকার বোতল নিয়ে ফিরে আসেন। বাগানে সিগারেট খেতে গিয়ে তিনি ১৪ বছর বয়সী মেয়েটিকে তার কোলে বসতে বলেন যা মেয়েটির কাছে অদ্ভুত লেগেছিল।
অভিযুক্ত ভুক্তভোগী বলেছে, তিনি বাগানে এবং পরে টয়লেটে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করেন। প্রসিকিউটর বলেছেন, অ্যালফোর্ড মেয়েটিকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি এটা চাও এবং মেয়েটি না বলেছিল। পুলিশের সাথে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে ১৪ বছর বয়সী মেয়েটি বলেছে, তিনি তাকে ধর্ষণ করেছেন। মেয়েটি বলেছে যে, সে অ্যালফোর্ডকে চিনত না এবং এর আগে কখনো যৌন সম্পর্কে জড়ায়নি।
পুলিশ দুই দিন পর ১৫ বছর বয়সী মেয়েটির মায়ের কাছ থেকে তৃতীয় পক্ষের রিপোর্ট পায়। অ্যালফোর্ড পুলিশকে বলেছেন যে, একজন মেয়ে তাকে চুমু দিতে চেষ্টা করেছিল এবং তার বয়স ১৭ বলে দাবি করেছিল। তিনি আরো বলেছেন, কোনো অবস্থাতেই তিনি মেয়েটিকে যৌনভাবে স্পর্শ করেননি এবং দুই অভিযুক্ত ভুক্তভোগী তার কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছিল।















