আমেরিকার বিমান ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার পরেই যুদ্ধ বিরতি

121

মিলন মাহমুদ: ইরান  তার দেশে পারমানবিক স্থাপনায় হামলার প্রতিবাদে কাতার ও ইরাকে আমেরিকার দুই বিমান ঘাঁটির উপর ও ইজরায়েলে  ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মিডলিস্ট এ  আমেরিকার সবচেয়ে বড় বিমানঘাঁটি কাতারে এবং হামলার আগেই আমেরিকা  তাদের বিমান গুলো সরিয়ে নিলেও সুনির্দিষ্ট এই ক্ষেপণাস্ত্র হামলার ফলে আমেরিকা বুঝে যায় যে ইরান তাদের যে কোন ঘাঁটিতে সুনির্দিষ্ট ভাবে আঘাত করার সামর্থ রাখে।  ঘটনার সাথে সাথে  ডোনাল্ড ট্রাম্প জরুরি বৈঠক করে যুদ্ধ বিরতির জন্য ইরান ও ইজরায়েলকে রাজি হতে বাধ্য করলেও সারারাত দুই দেশের মধ্যে পাল্টা পাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চলে। ইরানে এই যুদ্ধ বিরতিকে তাদের বিজয় হিসাবে দেখা হচ্ছে এবং তেহরানে মানুষজন আনন্দ মিছিল করে ঘরে ফিরতে শুরু করেছে। মদ্ধপ্রাচ্যের এই যুদ্ধ বিরতিতে কাতারের ভূমিকা সবচেয়ে বেশি ছিল বলে আপাতত শোনা যাচ্ছে যদিও পর্দার আড়ালে রাশিয়া , চায়না, তুরস্ক অনেক দেশেরই তৎপরতা ছিল।