ট্রান্সজেন্ডারদের জন্য শৌচাগারে নিষেধাজ্ঞা: যুক্তরাজ্যে চাঞ্চল্যকর রায়

89

সাইফ হাসান: যুক্তরাজ্যে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের তাদের পছন্দের লিঙ্গ অনুযায়ী শৌচাগার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বিতর্ক তুঙ্গে উঠেছে।

যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট এপ্রিলের শুরুতে রায় দিয়েছে, ইকুয়ালিটি অ্যাক্টে ‘নারী’ এবং ‘লিঙ্গ’ বলতে শুধু জৈবিক নারী এবং জৈবিক লিঙ্গ বোঝায়। এর পরিপ্রেক্ষিতে ইকুয়ালিটি অ্যান্ড হিউমান রাইটস কমিশন (ইএইচআরসি) শুক্রবার একটি ‘অন্তর্বর্তী নির্দেশিকা’ জারি করে বলেছে, “ট্রান্স নারÀ(জৈবিক পুরুষ) নারীদের শৌচাগার এবং ট্রান্স পুরুষ (জৈবিক নারী) পুরুষদের শৌচাগার ব্যবহার করতে পারবে না।”

ক্যাবিনেট মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন বিবিসির ‘সানডে উইথ লরা কুয়েন্সবার্গ’ অনুষ্ঠানে বলেন, “শৌচাগারে পুলিশ থাকবে না। তবে এটি আদালতের রায় এবং ইএইচআরসি নির্দেশনার যৌক্তিক ফল।”

ট্রান্স অধিকার কর্মী ক্রিস্টিন বার্নস বলেন, “এই নিষেধাজ্ঞা অত্যন্ত বিপজ্জনক। কীভাবে এটি কার্যকর করা হবে, তা স্পষ্ট নয়।” তিনি আরও বলেন, এটি সেবা প্রদানকারীদের উপর দায় চাপিয়ে তাদের কর্মীদের ‘স্বেচ্ছাসেবী পুলিশ’ হিসেবে কাজ করতে বধ্য করবে।

গ্রিন পার্টির সহ-নেতা কার্লা ডেনিয়ার এই নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, “এটি তাড়াহুড়ো করে জারি করা হয়েছে। ট্রান্স সম্প্রদায়ের সঙ্গে পরামর্শ করা হয়নি।” লিবারেল ডেমোক্র্যাট নেতা এড ডেভি বলেন, “এই রায় নিরাপত্তার প্রশ্ন তুলেছে। ট্রান্স পুরুষরা নারী শৌচাগার ব্যবহার করলে উদ্বেগ সৃষ্টি হতে পারে।”

এই প্রতিবেদনের সূত্র: The Guardian