ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা

74

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টা তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। সেই বার্তায় প্রধান উপদেষ্টা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছিলেন যে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য দুই দেশ কাজ করবে। আমরা সেই বিশ্বাস পুনর্ব্যক্ত করছি। ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরুতে তাকে শুভ কামনা জানাই।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। লক্ষ লক্ষ আমেরিকান টেলিভিশনে ৭৮-বছর বয়সী ট্রাম্পকে হোয়াইট হাউসে নতুন চার বছর মেয়াদের জন্য শপথ নিতে দেখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

বর্তমান প্রেসিডেন্ট ৮২-বছর বয়সী জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে এক মেয়াদ পরেই বিদায় নিচ্ছেন।