ঢাকা সংবাদদাতা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায় আর নেই । রোববার বিকাল ৪টায় বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন তার পুত্রবধূ ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
মৃত্যুকালে স্বামী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ঝর্ণা রায়। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে আক্রান্ত ছিলেন বলে জানান নিপুণ।















