ইস্টহাম সাউথ এসোসিয়েশনের ফ্যামেলি গেট টু গেদার ও নতুন কমিটির অভিষেক

1291

ওয়ানবাংলানিউজ: ইস্টহাম সাউথ এসোসিয়েশনের উদ্যোগে ২৬ নভেম্বর রবিবার স্থানীয় ভিকারিজ লেইনের কনজাভেটিব পার্টির হলরুমে সংগঠনের ফ্যামিলি গেট টু গেটার ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সেলিম আলতাফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ ফজলুর বর সোহেল এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এর কান্ট্রি ম্যাজেনার মো: সফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিএলএ মেম্বার উমেশ দেশাই, ইউকে বাটার সভাপতি হেলাল উদ্দিন, সংগঠনের উপদেষ্টা সানোয়ার হোসেন ও সফিক মিয়া।

বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সমসুল ইসলাম কৌছর, আবুল কালাম, নজরুল ইসলাম, হাফিজুর রহমান সুমন। অনুষ্ঠানে যাদু প্রদর্শন করেন বিলেতে জনপ্রিয় যাদু শিল্পী মানিকুর রহমান গনি।
অনুষ্টানে বক্তারা ইস্টহাম সাউথে একটি মসজিদ ও বাংলা স্কুল প্রতিষ্ঠার উপর গুরুত্বরোপ করেন। এব্যাপারে কার্যকরি প্রদক্ষেপ নিতে সকলের সহযোগিতা কামনা করা।

সভায় আগাত শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভাশেষে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন অনুষ্ঠানের অতিথিরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্টানের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
নব নির্বাচিত কমিটির সদস্যরা হচ্ছেন সভাপতি মোহাম্মদ সেলিম আলতাফ, সহ সভাপতি সামসুল ইসলাম কয়ছর, আনোয়ার উদ্দিন, আব্দুল কুদ্দুছ, মোহাম্মদ কাইয়ুম, আলা উদ্দিন, সাঈদ আলম, জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শাহ ফয়জুর রহমান সুহেল, সহ সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, ট্রেজারার আবুল কালাম, সহ ট্রেজারার আব্দুর রউফ, শিক্ষা সম্পাদক সৈয়দ আরিফ আহমদ, সহ শিক্ষা সম্পাদক হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, ধর্ম সম্পাদক মাওলানা শরিফ উদ্দিন, সহ ধর্ম সম্পাদক মাসুদ আলম, মেম্বারসীপ সেক্রেটারী মঞ্জুরুল খান, সহ মেম্বারসীপ সেক্রেটারী হাফিজুর রহমান শামীম, আপ্যায়ন সম্পাদক মি: রিপন, সহ আপ্যায়ন সম্পাদক সালা উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান সুমন, সহ প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ক্রিড়া সম্পাদক নাসির উদ্দিন, সহ ক্রিড়া সম্পাদক মিথ টিপু, সদস্য মি: ইমরান, মি: রাব্বী, ইমরান আহমদ, কামাল উদ্দিন, এনডুল মামুন, উপদেষ্টা সদরুজ্জামান খান, সফিক মিয়া, এ বাবুল, সফিক মিয়া, মি: স্বপন, সানোয়ার হোসেন।