ওয়ানবাংলানিউজ: মহসিন ঈসা ও জুবের ঈসা দুই ভাই। পেট্রল পাম্পের ব্যবসা দিয়ে বিপুল অর্থবিত্তের মালিক হয়ে এখন কিনে নিয়েছেন আজদা সুপার মার্কেটের পুরো ব্যবসা। আজদা থেকে উপার্জন করেছেন বিলিয়ন বিলিয়ন পাউন্ড। মহসিন ঈসার ব্যবসায় সফলতা অর্জন করার অদম্য ইচ্ছা ছিল সব সময়।
ব্রিটেনের গত এক দশকের ইতিহাসে হাতে গোনা যে কয়জন সবচেয়ে বেশী সাফল্য পেয়েছেন ব্যবসায়, তাদের মধ্যে মহসিন ঈসা ও জুবের ঈসা দুই ভাই অন্যতম। প্রচুর অর্থ ঋণ নিয়ে আজদা কিনে নেন দুই ভাই। তবে এখন এই দুই ভাইয়ের উপার্জন নিয়ে নানা প্রশ্ন উঠছে।
মহসিন ঈসা ও জুবের ঈসা দুই ভাইয়ের মধ্যে চমৎকার অংশীদারিত্ব। তবে ইদানীং দুই ভাইয়ের সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়েছে মর্মে গুজব ছড়িয়ে পড়েছে। কিন্তু এমন কোনো বিষয় অস্বীকার করেছেন মহসিন ঈসা।
আরও কোনো নতুন ব্যবসায় হাত দেবেন কিনা- এমন প্রশ্নের উত্তরে মহসিন ঈসা বললেন, এই প্রশ্নের উত্তরে কখন না বলিনা।















