ওয়ানবাংলানিউজ: ব্রিটেনের অধিকাংশ সেকেন্ডারি স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিয়ে ইতোমধ্যে নানা রকম বিধি-নিষেধ চালু আছে। লিভারপুলের এই সেকেন্ডারি স্কুলের নিয়ম হলো, পাঠগ্রহণের সময়ে শিক্ষার্থীরা তাদের সাথে মোবাইল ফোন রাখতে পারবেনা, অন্য সময় পারবে।
এই স্কুলে মোবাইল ফোন সার্বক্ষণিক নিষিদ্ধ না করে কেবল পাঠদান ও গ্রহণের সময়ে নিষিদ্ধ থাকার নিয়ম ভালভাবেই কাজ করছে।
সরকারের পক্ষ থেকে স্কুলগুলোকে নতুন একটি নির্দেশনা পাঠিয়ে বলা হয়েছে, স্কুলে মোবাইল ফোন সার্বক্ষনিকভাবে নিষিদ্ধ রাখতে। কেবল পাঠদান ও গ্রহণের সময় নয়, বিরতির সময়েও নিষিদ্ধ রাখতে বলা হয়েছে সরকারি নির্দেশিকায়। নির্দেশিকায় অবশ্য একথাও বলা আছে, প্রতিটি স্কুল নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবে।
পিতা-মাতা এবং অভিভাবকদের প্রতিনিধিত্বকারী একটি চ্যারিটি সংস্থা বলছে, মোবাইল ফোনে কতো সময় শিক্ষার্থীরা কাটাচ্ছে, তার চেয়ে বেশী গুরুত্বপূর্ণ ইন্টারনেটে তাঁরা কতোটা নিরাপদ থাকতে পারছে।
টিনেজারদের জীবনের সাথে মিশে গেছে স্মার্ট ফোন। কিন্তু এসব ফোন টিনেজারদের জন্য যেসব নতুন নতুন দুয়ার উন্মুক্ত করে দিচ্ছে, তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও পিতামাতারা।















