ওয়ানবাংলানিউজ: ইস্ট লন্ডনে ইস্টহ্যামের বেকটন এলাকায় শপিং বেগে যে নবজাতক মেয়েটিকে পাওয়া গেছে, তাঁর নাম দেয়া হয়েছে এলসা। নবজাতক মেয়েটি কালো, অথবা মিশ্র বর্ণের। নবজাতক সুস্থ ও নিরাপদে হাসপাতালে রয়েছে।
বৃহস্পতিবার রাত সোয়া নয় টার দিকে কুকুর নিয়ে হেঁটে যাওয়ার সময় পূর্ব লন্ডনের এই স্থানটিতে কন্যা নবজাতককে দেখতে পান ডগ ওয়াকার। তখন তাপমাত্রা ছিল শূন্যের নীচে। পুলিশের ধারনা, নবজাতককে যখন পাওয়া যায় তখন তাঁর বয়স ছিল এক ঘণ্টারও কম।
নবজাতক পাওয়ার খবরে উদ্ধার করতে আসা পুলিসের তৎপরতা দেখেন স্থানীয় কিছু বাসিন্দা। শপিং বেগের ভেতরে যে টাওয়েল দিয়ে নবজাতকে মুড়িয়ে রাখা হয়েছিল তাও দেখেন প্রত্যক্ষদর্শীরা। প্রত্যক্ষদর্শীদের ধারনা, নবজাতকে এমন স্থানে রেখে যাওয়া হয়, যাতে কেউ একজন তাঁকে উদ্ধার করে নিয়ে যায়।
নবজাতক সুস্থ আছে। এখন নবজাতকের মায়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পুলিস।














