প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৩৭ জনে। তাদের মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী। আর ১১ জন পাচ্ছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব।
বুধবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সংবাদ সম্মেলন করে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন।
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার কথা মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে জানিয়েছে। নতুন সরকারে কে কোন মন্ত্রণালয় পাবেন, তা জানা যাবে দপ্তর বণ্টনের পর।
তবে এতে সিলেট থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এবং পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নতুন মন্ত্রীসভার জন্য ডাক পাননি।

নতুন সরকারে মন্ত্রী হতে যাচ্ছেন মৌলভীবাজার-৪ সংসদীয় (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুস শহীদ ও প্রতিমন্ত্রী সিলেট-২ আসনের শফিকুর রহমান চৌধুরী এবং টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ডা. সামন্ত লাল সেন।














