জামায়াত কে অনুমতি না দিয়ে ২০ শর্তে আওয়ামী লীগ-বিএনপিকে আগামীকালের সমাবেশের অনুমতি দিল পুলিশ

157

মিলন মাহমুদ :  আজ শুক্রবার সাতাশ তারিখ রাতে শেষপর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল আটাশে অক্টবর শনিবার আওয়ামী লীগ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এবং বিএনপি নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বলে আগেই ঘোষণা করেছিল। পুলিশ আগামীকাল বেলা দুইটা থেকে সন্ধ্যা পাঁচটার মধ্যে বিএনপির সমাবেশ শেষ করতে বলেছে।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করার এর পর আওয়ামীলীগ ঘোষণা দেয় যে তারা ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। এই পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে অনিশ্চিয়তা ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই সমাবেশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। তবে জামায়াত কে সমাবেশের অনুমতি না দেয়ায় আগামী কাল তাদের পূর্বঘোষিত শাপলা চত্বরের সমাবেশ নিয়ে অনিশ্চয়তা ও আশংকা থেকেই যাচ্ছে ।