ওয়ানবাংলানিউজ : ব্রিটেনে কোভিডে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। সামনে আসছে শীত মৌসুম, যখন ঠাণ্ডাজনিত নানা সমস্যায় আক্রান্ত রোগীদের কারণে হাসপাতালে এমনিতেই চাপ থাকে। এর সাথে যোগ হবে কোভিড রোগী। এজন্য এখন থেকেই মিলটন কীন্স হসপিটালের কর্মীদের কোভিড এবং ফ্লুর টিকা দেয়া হচ্ছে, যাতে হাসপাতালের কর্মীরা নিজেরা এবং তাঁরা যাদের সেবা দিচ্ছেন, তাঁরাও নিরাপদ থাকেন।
মিলটন কীন্স হসপিটাল এই মুহূর্তে ১৪ জনের মতো কোভিড রোগী ভর্তি আছেন। এসব রোগীদের চিকিৎসা দিচ্ছেন ডক্টর হামিদ।
স্থানীয় কমিউনিটি ডায়বেটিস টিমের এডমিনিসট্রেটর হিসেবে দায়িত্ব পালন করছেন এলিসন মুডি। তিনিও টিকা নিয়েছেন।
গত দুই সপ্তাহে বেডফোরডশায়ার এবং মিলটন কীন্স অঞ্চলে ৪০ জন কোভিড রোগী সনাক্ত হয়েছেন। কোভিডের নতুন ভেরিয়েনট নিয়ে চিকিৎসকেরা কতোটা উদ্বিগ্ন।
৬৫-ঊর্ধ্ব বয়সের ব্যাক্তি, সুনির্দিষ্ট কিছু স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যাক্তি, কেয়ারার সহ এনএইচএস এর ফ্রন্ট লাইন কর্মীরা কোভিড টিকা পাবেন। অনলাইন টিকার বুকিং দেয়া যাবে, অথবা এনইচএস এর ওয়াক-ইন সেন্টারে গিয়েও টিকা গ্রহণ করা যাবে।
এদিকে ব্রিটেনের ২০ লাখ মানুষ লঙ কোভিডে আক্রান্ত বলে ধারনা করা হয়। দুই বছর আগে কোভিডে আক্রান্ত হয়ে এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি মিক উড। ডার্বি ইউনিভারসিটি লঙ কোভিডে আক্রান্ত মানুষের ওপর নতুন একটি গবেষণা শুরু করেছে। গবেষণায় রোগী হিসেবে যুক্ত হয়েছেন তিনি। লং কোভিডের রোগীরা ক্লান্তি, শ্বাস-প্রশ্বাসে সমস্যা এবং মস্তিষ্ক ঝিম মেরে থাকার সমস্যায় ভোগেন।
গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মার্ক ফাহি। হাসপাতালে কোভিড রোগের চিকিৎসায় যে ওষুধ দেয়া হয়, একই ওষুধ লঙ কোভিডে কার্যকর হয় কিনা, গবেষণায় তাই পরীক্ষা করে দেখা হবে।















