মিরাজের ফিফটি, জয়ের কাছাকাছি বাংলাদেশ

101

খেলাধুলা ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ। বিশ্বকাপে উভয় দলেরই প্রথম ম্যাচ। এ মাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছে সাকিব আল হাসানের দল। তবে টারগারদের বোলিং তোপে মাত্র ৩৭.২ ওভারেই থেমেছে রশিদ-শহিদীদের ইনিংস। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ১৫৭ রান।

শনিবার ধর্মশালায় আফগানিস্তানের দেয়া ১৫৭ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে টাইগাররা। বাংলাদেশের ইনিংসের শুরুতেই দেখে-শুনে খেলছিলেন দুই ওপেনার লিটন দাস-তানজিদ তামিম। কিন্তু ৫ম ওভারেই ঘটল বিপত্তি! ফজল হক ফারুকির করা বল কাভারে ঠেলে রান নেয়ার জন্য সামনের পায়ে একটু ঝুঁকেছিলেন লিটন। রান নেওয়ার চেষ্টা করেননি তিনি। তবে অন্য প্রান্ত থেকে তামিম ততক্ষণে দৌড়ে উইকেটের মাঝে চলে এসেছিলেন, লিটনের কল না শুনেই। নজিবুল্লাহ জাদরানের সরাসরি থ্রোয়ে রান আউট হন তানজিদ।

তামিমকে হারানোর কিছুক্ষণ পর বিদায় নিয়েছেন লিটনও। ১৮ বলে ১৩ রান করা ডানহাতি এই ওপেনার ফজলহকের বলে বোল্ড হন। এগিয়ে গিয়ে ডিফেন্স করলেও বল ব্যাট ছুঁয়ে স্টাম্প ভেঙে দেয়। ৭ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ তখন ২৭ রান।

এরপর চাপ সামলে এগোচ্ছে বাংলাদেশ। মেহেদি মিরাজ আর শান্তর জুটিতে জয়ের খুব কাছাকাছি টাইগাররা। মিরাজ ও নাজমুল-দুজনই ফর্মে আছেন, আত্মবিশ্বাসীও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬.৫ ওভার শেষে বাংলাদেশ দলীয়ভাবে ২ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করেছে। মেহেদি মিরাজ ৭০ বলে ৫২ আর নাজমুল শান্ত ব্যার্টিং করছে ৬০ বলে ৩৮ রানে।

এর আগে, ধর্মশালায় টাইগার স্পিনারদের সামলাতে হিমশিম খেয়েছে আফগানিস্তান। ধুকেছে পেস বোলিংয়েও। তাতে ১৫৬ রানের বেশি তারা করতে পারেনি।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেছেন রহমানউল্লাহ গুরবাজ।

টাইগারদের হয়ে মিরাজ ২৫ রান খরচায় ও সাকিব ৩০ রান খরচায় নেন তিনটি করে উইকেট। এছাড়া শরিফুল দুটি, তাসকিন ও মোস্তাফিজ একটি করে উইকেট শিকার করেছেন।