বাংলাদেশের গণতন্ত্র বিরোধী গোষ্ঠীর উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা শুরু

221

ঢাকা সংবাদদাতা: বাংলাদেশের গণতন্ত্র বিরোধী গোষ্ঠীর উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা শুরু হয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে শুক্রবার থেকে এ রাষ্ট্রীয় পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

এই ব্যক্তিদের মধ্যে বর্তমান এবং প্রাক্তন বাংলাদেশী কর্মকর্তা, আইন প্রয়োগকারী, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ক্ষমতাসীন দল এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্য অন্তর্ভুক্ত রয়েছে।

বিবৃতিতে জানানো হয়, এই ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা জড়িত বলে প্রমাণিত হলে ভবিষ্যতে অন্যদের ওপরও এ নীতির অধীনে ভিসা নিষেধাজ্ঞা জারি হতে পারে।

বিবৃতিতে আরো বলা হয়, আমাদের আজকের পদক্ষেপগুলো শান্তিপূর্ণভাবে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করার জন্য এবং বিশ্বব্যাপী যারা গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় তাদের সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন।
জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রধান আমেরিকায় অবস্খানরত সরকার প্রধান হাসিনাকে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।
একই সাথে ভারতের উপর কানাডার ব্যবস্খা গ্রহণের সাথেও যুক্তরাষ্ট্র একমত থাকবে বলে জানিয়ে দেয়া হয়।