আফ্রিদির পর রউফের আঘাত, ৪৮ রানে ৩ উইকেট নেই ভারতের

103

খেলাধুলা ডেস্ক: শাহিন শাহ আফ্রিদির পর হারিস রউফের আঘাত। এই দুই তারকা পেসারের গতিতে বিধ্বস্ত ভারতীয় টপঅর্ডার। এশিয়া কাপের ১৬তম আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

শনিবার শ্রীলংকার পাল্লেকেল্লে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ইনিংসের শুরুতেই দুই তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছে ভারত।

ইনিংসের ৫ম ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে দলীয় মাত্র ১৫ রানে ফেরেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। এরপর ক্রিজে আসেন ভারতের এই সময়ের সেরা নির্ভরযোগ্য ব্যাটসম্যান বিরাট কোহলি। ৬.৩ ওভারে দলীয় মাত্র ২৭ রানে শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।