বেঁচে আছেন প্রিগোজিন! যা বললেন ভিডিও বার্তায়

129

আন্তর্জাতিক ডেস্ক: বিমান দুর্ঘটনায় রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর বিষয়টি রুশ কর্তৃপক্ষ নিশ্চিতের পর হঠাৎ প্রকাশ্যে এল একটি ভিডিও। যেখানে ভক্তদের উদ্দেশে প্রিগোজিনকে বলতে শোনা গেছে, যারা আলোচনা করছেন আমি বেঁচে আছি কি নেই—তাদের জন্য। আসলে সবকিছুই ঠিক আছে।

সদ্য প্রকাশিত ভিডিও ফুটেজের বরাতে এমন খবর জানিয়েছে মার্কিন দৈনিক নিউইয়র্ক পোস্ট।

ব্যক্তিগত উড়োজাহাজ দুর্ঘটনায় প্রিগোজিনের মৃত্যুর খবর কয়েকদিন আগেই নিশ্চিত করেছে রাশিয়া। কিন্তু বুধবার ওয়াগনারের সাথে যুক্ত একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ভিডিওতে আবার দেখা গেছে প্রিগোজিনকে। এ নিয়ে নতুন করে তৈরি হয়েছে জল্পনা।

সংক্ষিপ্ত ওই ভিডিওতে প্রিগোজিনকে বলতে শোনা যায়, যারা আমি বেঁচে আছি, নাকি মরে গেছি, আমি কী করছি এসব নিয়ে আলোচনা করছেন এটা তাদের জন্য। এটা অগাস্ট মাসের দ্বিতীয়ার্ধ, এই মুহূর্তে এটা উইকেন্ড এবং আমি আফ্রিকায় আছি।