রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা হিরো আলমের

156

ঢাকা সংবাদদাতা: ৫০ কোটি টাকার মানহানির অভিযোগ এনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন তার আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর রিপন। পরে এডভোকেট রিপন মানবজমিনকে বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ই সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

এর আগে গতকাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)তে অভিযোগ দেন হিরো আলম।
গত ১৮ই জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী রাজশাহী নগরীর ভুবন মোহন শহিদ মিনার পার্কে বিএনপির এক পদযাত্রা কর্মসূচিতে হিরো আলমকে অর্ধ-পাগল ও অশিক্ষিত বলে আখ্যায়িত করেন।