ওয়ানবাংলানিউজ ডেস্ক: নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, গণতন্ত্র পূনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশজুড়ে মানুষের মধ্যে সৃষ্টি হওয়া উদ্বেগ, উৎকণ্ঠা, শঙ্কা ও ভীতির সংস্কৃতির অবসান ঘটাতে যুক্তরাজ্য বিএনপি’র উদ্যোগে লন্ডনে পদযাত্রা সফলের লক্ষে সাংগঠনিক জোন -৩ এর এক সভা গত ১৩ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক জোন -৩ সাবকমিটির সমন্বয়ক যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আলহাজ্ব তৈমুছ আলীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ড. মুজিবুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ। সভায় সাবকমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমদ, সহ সাধারণ সম্পাদক জাহেদ আলী, বাবুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক (জোন-৩) এবং ম্যানচেস্টার বিএনপির সাবেক সভাপতি কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ও রচডেল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ এবং সদস্য মতিউর রহমান।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ আজ গুম-খুন, হত্যা, নির্যাতন, লুটপাট, দাঙ্গা, ধ্বংস আর রক্তাক্ত উন্মাদনার সমার্থক হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছর গড়ে ১ লাখ কোটি টাকা পাচার করে ক্ষমতাসীন গোষ্ঠী দেশে-বিদেশে সম্পদের পাহাড় গড়ছে। ওদের মহাদুর্নীতির মহাকীর্তি এখন দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মানুষের মুখে মুখে। শেখ হাসিনার ফ্যাসিবাদের অবসানে দেশ-বিদেশের গণতন্ত্রপ্রিয়, দেশপ্রেমিক, জাতীয়তাবাদী শক্তির পক্ষের সবাই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজ ঐক্যবদ্ধ। তাদের গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা এখন আন্তর্জাতিক আদালত (আইসিসি) তথা বিশ্বমানবতার আদালতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের আহবানে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার ফিরিয়ে আনা, উন্নয়নের নামে দুর্নীতি ও লুটপাট এবং গুম-খুন ও নির্যাতনের বিরুদ্ধে সর্বোপরি দব্যমূল্য বৃদ্ধিসহ গণদাবির স্বপক্ষে দেশব্যাপী নিয়মতান্ত্রিক, শান্তিপূর্ণ ধারাবাহিক কর্মসূচি চলছে। এসব কর্মসূচীতে নেতা-কর্মীর পাশাপাশি গণজাগরণ দেখে ফ্যাসিবাদের তল্পিবাহকরা আরো বেপরোয়া হয়ে গিয়েছে।
সভায় শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায়ের লক্ষে দেশ-বিদেশের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে যুক্তরাজ্য বিএনপি’র উদ্যোগে লন্ডনে পদযাত্রায় দেশপ্রেমিক সকল প্রবাসীদের অংশগ্রহণের অনুরোধ জানানো হয়।
সাংগঠনিক জোন -৩ এর জোনাল কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাডফোর্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ ফয়জুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, বার্নলী বিএনপির সাবেক সভাপতি সামসুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফয়জুন নূর, ডার্লিংটন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মারজান, হাল বিএনপির সাবেক সভাপতি ইউসুফ আলী খান আনসার, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত কয়েস, লিড্স্ বিএনপির সাবেক সভাপতি আঙ্গুর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জহুরুল ইসলাম, ম্যানচেস্টার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, নর্থ ইস্ট বিএনপির সাবেক সভাপতি এম এ মান্নান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাদ্দিক আহমদ, ওল্ডহাম বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন, স্কটল্যান্ড বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মুহিত খান বাদশা, সাবেক সদস্য সচিব এডঃ মোস্তফা আহমেদ, শেফিল্ড বিএনপির সাবেক সভাপতি আনোয়ার আলী, সাবেক সাধারণ সম্পাদক আক্তার আলী, টেমস সাইড বিএনপির সাবেক আহবায়ক বদরুল আলম, সাবেক সদস্য সচিব সিবগাত হোসাইন, লিভারপুল বিএনপির আব্দুল হক, রচডেল বিএনপির সৈয়দ মিজানসহ প্রমুখ।















