টেমস নদীতে পাওয়া গেল সুমা বেগমের লাশ

231

ওয়ানবাংলানিউজ: শেষ পর্যন্ত পাওয়া গেছে বাংলাদেশী সুমা বেগমের লাশ। গত ৩০ এপ্রিল পূর্ব লন্ডনের নিজ ঘর থেকে নিখোঁজ হন ২৪ বছর বয়সী সুমা বেগম। সুমা বেগমের নিখোঁজের সাথে তার স্বামী জড়িত বলে অভিযোগ দায়ের করা হয়েছে। ধারনা করা হচ্ছে সুমাকে হত্যা করে স্বামী আমিনান রহমান তাকে স্যুটকেসে ভরে পাশ্ববর্তী নদীতে পেলে দেয়।
পানিতে ভাসতে ভাসতে সুমার লাশ টেমস নদীর বহু দূরে চলে যায়। গত বুধবার সকাল ১০টায় স্থানীয় বাসিন্দাদের দেয়া খবরে এই লাশ খুঁজে পায় পুলিশ। মেট পুলিশ আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও পরিবারের পক্ষ থেকে লাশ সনাক্ত করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
সুমা বেগমের স্বামী ৪৫ বছর বয়স্ক আমিনান রহমানের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। আগামী ২৫ জুলাই শুনানি ধার্য করা হয়েছে।
জানাগেছে সুমা বেগমের দুই অবুঝ সন্তান রযেছে। তাদেরকে স্যোশাল কেয়ারের অধিনে রাখা হয়েছে।
জানাগেছে চার বছর আগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত ঠাকুর মিয়ার মেয়ে সুমা বেগম এর বিয়ে হয় লন্ডন প্রবাসী তালতো ভাইয়ের সঙ্গে। তাদের দুই সন্তান রয়েছে। স্বামী ও সন্তানদের নিয়ে তিনি পূর্ব লন্ডনের একটি তৃতীয়তলা বাসায় বসবাস করতেন। ৩০ এপ্রিল থেকে তিনি নিখোঁজ হন। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ওই তরুণী হত্যাকান্ডের শিকার হন বলে নিশ্চিত হয়।