অপরাধ ও অসামাজিক আচরণ মোকাবেলায় স্থানীয়ভাবে নিয়োগ অভিযান শুরু করেছে কাউন্সিল

123
ওয়ানবাংলানিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটস—এ অপরাধ এবং অসামাজিক আচরণ (এএসবি বা এন্টি সোশ্যাল বিহেভিয়ার) মোকাবেলা করার জন্য নতুন করে টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসারের (থিও) পদে বেশ কিছু নিয়োগ কার্যক্রম শুরু করেছে কাউন্সিল।
টাওয়ার হ্যামলেটস বারাকে সকলের জন্য নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে কাউন্সিলের কমিউনিটি নিরাপত্তায় চলমান বিনিয়োগের অংশ হিসেবে আরো এনফোর্সমেন্ট অফিসার নিয়োগ দেয়া হচ্ছে।
টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসার অর্থাৎ থিও সার্ভিসে স্থানীয় কমিউনিটির যথার্থ প্রতিনিধিত্ব যাতে প্রতিফলিত হয়, সেজন এই পদে বারায় বসবাসকারী মহিলা এবং লোকদের আবেদন করতে উৎসাহিত করছে কাউন্সিল।
কারো ব্যক্তিগত বিবরণ পেতে এবং এএসবি, মাদক ও সহিংসতা মোকাবেলা করার জন্য পুলিশ সংস্কার আইনের ধারা ৫০ এর অধীনে থিওদেরও রয়েছে পুলিশী ক্ষমতা।
যাদের সহায়তা প্রয়োজন, যেমন মাদকাসক্তির সাথে লড়াই করছে এবং যারা গৃহহীন অবস্থায় রাস্তায় রাতা কাটায় তাদেরকে সাহায্য করার জন্য এনফোর্সমেন্ট অফিসাররা বরোর অন্যান্য সংস্থাগুলির সাথেও কাজ করে।
বারায় অসমাজিক আচরণজনিত কার্যকলাপ মোকাবেলায় আরো বেশ কিছু এনফোর্সমেন্ট অফিসার নিয়োগের নতুন ক্যাম্পেইন সম্পর্কে মন্তব্যকালে টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান বলেন, “আমাদের থিওরা আমাদের বারাতে অপরাধ এবং অসামাজিক আচরণ মোকাবেলায় অগ্রগণ্য। তবে আমাদের কমিউনিটিগুলোর সাথে সম্পৃক্ত থাকা এবং যাদের প্রয়োজন তাদেরকে আশ্বস্ত করা ও সহযোগিতা প্রদানেও থিওদের বিশাল ভূমিকা রয়েছে।”
তিনি বলেন, “এই নিয়োগ ড্রাইভের অর্থ হচ্ছে আমাদের বরোতে আগের চেয়ে আরও বেশি ইউনিফর্ম পরিহিত টহল নিশ্চিত হওয়া। আমরা আশা করি এই নিয়োগ বারায় নিরাপত্তা বাড়াবে এবং যারা মনে করে যে তারা আইন নিজের হাতে তুলে নিতে পারে তাদের জন্য প্রতিবন্ধক হিসেবে কাজ করবে।”
পুরো এপ্রিল মাসজুড়ে চলবে এই নিয়োগ সংক্রান্ত প্রাচরাভিযান। এই টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অনেকগুলো ওপেন ইভিনিং পরিচালনা করবে যেখানে একজন থিও হওয়ার জন্য আবেদন করতে আগ্রহী যে কেউ থিও হিসেবে কী ভূমিকা পালন করতে হয় সে সম্পর্কে আরও জানতে পারবেন। যারা এই অধিবেশনগুলোতে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে পারবেন না তাদের জন্য এটি একটি ভার্চুয়াল বিকল্প রয়েছে।
সফল আবেদনকারীদের থিও হিসেবে ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় সমস্ত প্রশিক্ষণ প্রদান করা হবে এবং এই সময়ের জন্য অর্থ দেয়া হবে।
প্রশিক্ষণের মধ্যে একটি সম্পূর্ণ প্রাথমিক চিকিৎসা কোর্স, সুরক্ষা এবং নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রশিক্ষণ এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে।
কেবিনেট মেম্বার ফর জবস, স্কিলস্্ এন্ড গ্রোথ, আবু চৌধুরী বলেছেন, “এই নিয়োগ ড্রাইভ স্থানীয় কর্মসংস্থানের জন্য একটি চমৎ্কার সুযোগ প্রদান করে, এবং বৈচিত্র্যময় ভূমিকায় কাজ করার সুযোগ যারা খুঁজছেন আমি তাদেরকে আবেদন করার জন্য উৎ্সাহিত করছি। কমিউনিটির মধ্য থেকে লোক নিয়োগ সত্যিকারের পার্থক্য নিশ্চিত করবে।”
তিনি বলেন, “আমরা আবেদন প্রক্রিয়াটিকে যতটা সম্ভব অ্যাক্সেসযোগ্য করতে আগ্রহী, এবং আমাদের ওপেন ইভিনিংগুলো উচ্চাকাঙ্ক্ষী আবেদনকারীদের আরও বেশি তথ্য খুঁজে বের করার সুযোগ দেবে।”
ইতিমধ্যে দায়িত্ব পালনকারীথিওরা তাদের ভূমিকা উপভোগ করার কারণগুলি শেয়ার করছেন, যা কাউন্সিলের ওয়েবসাইটে পড়া যেতে পারে।
তাদের বক্তব্য পড়তে এবং ওপেন ইভিনিংসমূহ সহ এনফোর্সমেন্ট অফিসার নিয়োগ সম্পর্কে আরও জানতে, www.towerhamlets.gov.uk/THEOrecruitment ভিজিট করুন।