পিএসজিকে বিদায় করে কোয়ার্টারে বায়ার্ন

62

খেলাধুলা ডেস্ক: ফিরেছিলেন মার্কো ভেরাত্তিও। দ্বিতীয় লেগের আগে গোটা মৌসুমের জন্য ছিটকে যান নেইমার ও প্রেসনেল কিমপেম্বে। ম্যাচ শেষে গালতিয়ের বলেন, ‘দুই লেগেই আমরা গুরুত্বপূর্ণ কিছু ফুটবলারকে পাইনি। মূলত এটাই পার্থক্য গড়ে দিয়েছে। এমন ফল হতাশাজনক, কিন্তু আমাদের হজম করে নিতে হবে।’

পিএসজির বর্ণাঢ্য ইতিহাসে একটাই কমতি, চ্যাম্পিয়নস লীগ। অধরা সাফল্যের ধরা পেতে ২০২১ সালে নেইমরা-এমবাপ্পেদের নিয়ে গড়া শক্তিশালী স্কোয়াডে লিওনেল মেসি, সার্জিও রামোস, আশরাফ হাকিমিদের মতো তারকাদের ভেড়ায় পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। তাতেও অবশ্য লাভ হলো না। টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলো থেকে বিদায় নিলো পিএসজি। টানা ব্যর্থতায় পিএসজিতে ক্রিস্তফ গালতিয়েরের ভবিষ্যত কী? ফরাসি কোচ বলেন, ‘এই বিষয়ে এখনই কথা বলা ঠিক হবে না। মূলত আমার থাকা না থাকা নির্ভর করে পিএসজি ম্যানেজমেন্ট ও প্রেসিডেন্টের সিদ্ধান্তের ওপর। স্বাভাবিকভাবেই সবাই হতাশ। কারণ এই টুর্নামেন্ট থেকেই চাওয়াটা বেশি ছিল।’

বায়ার্ন মিউনিখ কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেন, ‘প্রথমার্ধে পরিকল্পনামতো খেলতে পারছিলাম না। যদিও অনেক সুযোগ ছিল। দ্বিতীয়ার্ধে বল পায়ে দাপট দেখিয়েছি। জয়টা আমাদের প্রাপ্য ছিল।’