মুন্সীগঞ্জে বসতবাড়ি থেকে ২৬টি বিষধর সাপ উদ্ধার

964

ঢাকা সংবাদদাতা: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পূর্ব দেউলভোগ এলাকায় দুটি বসতবাড়ি থেকে ২৬টি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় শংকর দাস ও সুনীল দাসের বাড়ি থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

কবিরাজ আবদুল কাদের জানান, স্থানীয় লোকজন খবর দিলে দুটি টঙঘরের বসতঘর থেকে দাড়াইশ, খইয়া পানোস, কালি পানস, দগ্ধ পানস, কিং কোবরা, ঝিংরাজ প্রজাতির ২৬টি সাপ উদ্ধার করা হয়। এর মধ্যে ১৯টি বাচ্চা।

এর আগে এলাকাবাসী সাপের সাতটি বাচ্চা মেরে ফেলে। কবিরাজ কাদের নিজ জেলা কুমিল্লায় সাপগুলো নিয়ে যাচ্ছেন। সাপগুলো নিজ কাজে ব্যবহার করবেন বলে জানান তিনি।