ওয়ানবাংলানিউজ: লন্ডনে ছুরিকাঘাতে ২১ বছর বয়সী এক যুবককে হত্যা করা হয়েছে। খবর বিবিসি’র। নিহত যুবককে বুধবার রাত ৮:১০ মিনিটে নর্থ উলউইচ এর পিয়ার রোড়ে আহত অবস্থায় পাওয়া যায়।
তাকে জরুরী চিকিৎসা সেবা প্রদান করে লন্ডন এ্যাম্বুলেন্স সার্ভিস। পরে তাকে হাসপাতালে নেয়া হলেও মৃত ঘোষনা করা হয়।
পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এব্যাপারে কারো কিছু জানা থাকলে পুলিশকে সহযোগিতার আহবান জানায়। পুলিশ নিহতের নিকট আত্মীয়কে অবহিত করেছে।














