ওয়ানবাংলানিউজ: সেন্ট্রাল লন্ডনের ব্যস্ততম শপিং এলাকা অক্সফোর্ড স্ট্রিটের বিশাল অংশ ট্রাফিক ফ্রি বা গাড়ী মুক্ত হতে যাচ্ছে। ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে এ কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান।

প্রায় অর্ধ মাইল লম্বা অক্সফোর্ড সাকার্স থেকে অর্চিড স্ট্রিট পর্যন্ত রাস্তাকে ট্রাফিক ফি রাখা হবে। মেয়র আশা করেন আগামী বছরের ডিসেম্বর মাসে সেন্ট্রাল লন্ডনের সাথে এলিজাবেথ লাইন সংযোক্ত হবে। প্রতি সাপ্তাহে প্রায় ৪ মিলিয়ন মানুষ অক্সফোর্ড স্ট্রিটে শপিংয়ের জন্য আসেন।
বিবিসি জানায় সকল ইস্ট ওয়েস্ট ট্রাফিক বন্ধ করে দেয়া হবে কিন্তু নর্থ ও সাউথ রোড় পরিকল্পিতভাবে চালানো হবে।
এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এই রোড়ে সাইকেল পর্যন্ত চালানো যাবেনা। তবে হাই কোয়ালিটি সাইকেল রোড় হবে নর্থ ও সাউথ অক্সফোর্ড স্ট্রিটে।
মেয়র বলেন, অক্সফোর্ড স্ট্রিটে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন মানুষ শপিংয়ের জন্য আসেন। এ রাস্তা বিশ্বখ্যাত দর্শনীয় স্থান। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে এটি একটি আইকনিক ট্রাফিক ফ্রি রাস্তায় পরিনত হবে।















