ঢাকা সংবাদদাতা: ঢাকা-ময়মনসিংহ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিক সমিতির নেতা ও শ্রমিকেরা। এতে দুর্ভোগে পড়েছেন এ পথের যাত্রীরা।
তবে পরিবহন মালিকদের দাবি, আজ (শনিবার) ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ রয়েছে। এ সমাবেশে পরিবহন বা বাসে হামলা-ভাঙচুরের আশঙ্কা রয়েছে। তাই তারা আজ ঢাকা থেকে ময়মনসিংহ ও ময়মনসিংহ থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রেখেছেন।
মালিক সমিতির দাবি, তারা ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে ইজিবাইক, নসিমন, ভটভটিসহ তিন চাকার যানবাহন চলাচল বন্ধের দাবিতে এ পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে।
তবে মাদারীপুর জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ১২ নভেম্বরের ফরিদপুর বিভাগীয় গণসমাবেশে মাদারীপুর থেকে নেতাকর্মীদের যাতায়াতে বাধা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে পরিবহণ বন্ধ রাখা হয়েছে।
মাদারীপুর থেকে ফরিদপুরে চলাচলকারী শাহফরিদ পরিবহণের মালিক দেলোয়ার হোসেন জানান, মালিকপক্ষের সিদ্ধান্ত মোতাবেক দুদিন শুধু ফরিদপুরে পরিবহণ চলাচল বন্ধ রাখা হয়েছে। এর বাইরে আর কিছুই বলা যাচ্ছে না।
মাদারীপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার জানান, মাদারীপুর থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে পরিবহণ চলাচল করছে। কিন্তু মাদারীপুর থেকে ফরিদপুর সরাসরি কোনো বাস ছেড়ে যাচ্ছে না। মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেন, শনিবার মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও শরীয়তপুর এই ৫ জেলা নিয়ে বিএনপির গণসমাবেশ ফরিদপুরে হবে। এই বিভাগীয় সমাবেশে সাধারণ নেতাকর্মীদের উপস্থিতি কমাতে ধর্মঘট ডাক দিয়েছে মালিক সমিতি। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।















