বিপিএল ‘বয়কট’ করলেন মেয়র আরিফ

861

সিলেট সংবাদদাতা: সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএল ক্রিকেটের পঞ্চম আসরের উদ্বোধন হয়েছে শনিবার। টিকিট বিক্রিতে অব্যবস্থাপনা ও কাউন্সিলরদের পর্যাপ্ত টিকিট না দেয়ায় সিলেটে বিপিএল বয়কটের ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সাংবাদিকদের মেয়র আরিফ বলেন, শনিবার থেকে সিলেটে বিপিএল শুরু হয়।

শুক্রবার রাত ১২টার দিকে তার বাসায় দুটি ভিআইপি টিকিট পাঠানো হয়েছে। এর আগে তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি কিংবা কোনো টিকিটও দেয়া হয়নি। এ কারণে তিনি বিপিএলের খেলায় যাবেন না।

তিনি আরো বলেন, সিটি করপোরেশনের ৩৬জন কাউন্সিলরকেও বিপিএল আয়োজক কর্তৃপক্ষ কোনো টিকিট দেননি। নেতাকর্মী ও কাউন্সিলররা পর্যাপ্ত সুযোগ-সুবিধা না পাওয়ায় তিনি বিপিএল বয়কট করবেন। এর আগে, গত শুক্রবার জেলহত্যা দিবসের অনুষ্ঠানে এমন অভিযোগে বিপিএলের খেলা বয়কটের ঘোষণা দেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শনিবার মাঠে আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দ যাননি।