আন্তর্জাতিক ডেস্ক: মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। ওই বন্দুকধারী নিজেরও নিহত হয়েছেন। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ আরও ৬ জন আহত হয়েছেন।
শুক্রবার রাজধানী পোডগোরিকার কাছের শহরর সিটিনজেতে এ হামলার ঘটনা ঘটে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
রয়টার্স জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালানোর পরে নিহত হয়েছেন। বন্দুকধারী আশেপাশের পথচারীদের ওপর এলোপাতাড়ি গুলি চালান এবং পরে তিনি নিজেই গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এই মর্মান্তিক ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী দ্রিতান আবজোভিচ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তিনি লিখেছেন, আমি মন্টিনিগ্রোর সব নাগরিককে নির্দোষ নিহতদের পরিবারের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।















