পংকি খান স্বরণে আয়োজিত শোক সভার নতুন তারিখ ২৬ জুলাই

251

ওয়ানবাংলানিউজ: প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক, বিশ্বনাথ উপজেলার সর্বজন শ্রদ্ধেয় সালিশ ব্যক্তিত্ব রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী ফিরোজ খান (পংকি খান) স্মরণে নাগরিক শোক সভার তারিখ পরিবর্তন হয়েছে।
ব্রিটেনে প্রচন্ড গরমের কারনে ১৯ জুলাই মঙ্গলবারের নির্ধারিত সভাটি আগামী ২৬ জুলাই মঙ্গলবার পূর্ব লন্ডনে এনসাইন ইয়ুথ ক্লাবে বিকাল ৬টায় অনুষ্ঠিত হবে। এতে সকল প্রবাসীদের অংশ গ্রহনের আহবান জানিয়েছেন নাগরিক শোক সভা আয়োজক কমিটির পক্ষে মুক্তিযোদ্ধা লোকমান হোসেন।