নতুন ৮ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক

68

ঢাকা সংবাদদাতা: মেট্রোরেলে ব্যয় ও সময়বৃদ্ধিসহ নতুন আটটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। উক্ত প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৮৬৫ কোটি টাকা।

মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। এদিন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন।

রাজধানীর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের দৈর্ঘ্য ১ দশমিক ১৬ কিলোমিটার বাড়িয়ে প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে প্রকল্পটির ব্যয় ও সময় বেড়েছে।

পরিকল্পনামন্ত্রী বলেন, আটটি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৫ হাজার ৮৫৬ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে পাওয়া যাবে ১২ হাজার ৪৪৪ কোটি ২৫ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ৩ হাজার ২৭৭ কোটি ৯৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৩৪ কোটি ৫৭ লাখ টাকা পাওয়া যাবে।