ঢাকা সংবাদদাতা: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নিজের ভোট দিয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। আজ বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রের চার নম্বর বুথে ভোট দেন কায়সার।
ভোট দেয়ার পর স্বতন্ত্র মেয়র প্রার্থী কায়সার বলেন, ‘সব কেন্দ্রেই আমার এজেন্ট দিতে পেরেছি। এ নিয়ে কোনো ধরনের ঝামেলা হয়নি। সুষ্ঠু ভোট হলে আমার জয় নিশ্চিত।’
এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন কেন্দ্রে বুথ কম রাখা হয়েছে। আগের নির্বাচনে ছয়টি বুথ রাখা হলেও এখন তিনটি দেখা গেছে। ফলে ভোটগ্রহণে ধীরগতি হতে পারে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।’















