সীতাকুণ্ডে বিস্ফোরণ: মরদেহ শনাক্তে ডিএনএ সংগ্রহ শুরু

365

ঢাকা সংবাদদাতা: চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোয় বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ টেস্ট করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।ঙ

সোমবার (৬ জুন) সকাল সাড়ে ৯ টায় নিহতদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু হয়। এ সময় হাসপাতালের সামনে নির্ধারিত বুথে এসব নমুনা সংগ্রহ করা হচ্ছে।

ডিএনএ নমুনা সংগ্রহে নেতৃত্বে দেয়া চট্টগ্রাম সিআইডির এডিশনাল এসপি জাহাঙ্গীর আলম বলেন, বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় যেসব স্বজন নিখোঁজ আছে দাবি করছে তাদের ডিএনএ সংগ্রহ করা হচ্ছে। নমুনা সংগ্রহ করা হচ্ছে নিখোঁজের বাবা-মা, ভাই-বোন, কিংবা সন্তানদের মধ্যে যে কোনও দুজনের নমুনা সংগ্রহ করা হচ্ছে। যেসব মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি, সেসব মরদেহগুলোর নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হবে।

উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের ১৮৩ কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকেও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে কাজ করছেন। ডিপোতে আমদানি-রপ্তানির বিভিন্ন মালামালবাহী কনটেইনার ছিল। ডিপোর কনটেইনারে রাসায়নিক ছিল, বিকট শব্দে সেগুলোতেও বিস্ফোরণ ঘটে। এতে নিহত হয়েছে ৪৯ জন ও দুই শতাধিক মানুষ আহত হয়েছে।