নাগরিকদের ১৫ বিলিয়ন পাউন্ড সহায়তা দিচ্ছে ব্রিটিশ সরকার

307

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি মোকাবেলায় সরকারের নতুন পদক্ষেপের অংশ হিসেবে প্রতিটি পরিবার আসন্ন অক্টোবর মাসে তাদের গ্যাস-ইলেক্ট্রিসিটির বিলে ৪শ পাউন্ডের ছাড় পাবে। চ্যান্সেলর ঋষি সুনাক বলেছেন, সবচেয়ে দরিদ্র পরিবারগুলো জীবনযাত্রার খরচে সরকারি সহায়তা বাবদ এককালীন ৬৫০ পাউন্ড পাবে। যেসকল পেনশনার উইন্টার ফিউল এলাওয়েন্স পান, তারাও এককালীন ৩শ পাউন্ড সহায়তা পাবেন। ১৫ বিলিয়ন পাউন্ডের সরকারি এই সহায়তা-প্যাকেজের অর্থ আংশিকভাবে সংগ্রহ করা হবে তেল এবং গ্যাস কোম্পানিগুলোর মুনাফার ওপর ২৫শতাংশ উইন্ডফল ট্যাক্স আরোপের মাধ্যমে। গত কয়েক মাস যাবত বিরোধী দলগুলো সরকারের প্রতি তেল এবং গ্যাস কোম্পানিগুলোর মুনাফার ওপর উইন্ডফল ট্যাক্স আরোপের আহবানই জানিয়ে আসছিল।

ব্রিটেনের প্রতিটি পরিবার জালানি বিল থেকে মাসে ৪শ পাউন্ড ছাড় পাবে। পেনশন ভোগীরা পাবেন ৩শ পাউন্ড, পরিবারগুলো কমবেশি সাড়ে ৬শ পাউন্ডের সহায়তা পাবে। ডেইলি মেইল

তবে জালানি কোম্পানিগুলোর ওপর নতুন করে ৫ বিলিয়ন পাউন্ডের সমপরিমাণ বা ২৫ শতাংশ উইন্ড ফল ট্যাক্স আরোপ করেছে ব্রিটিশ সরকার।

ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক বলেন, নতুন এ প্যাকেজ সহায়তা সমাজের সবচেয়ে দুর্বলদের অগ্রাধিকার দিতে প্রস্তুত করা হয়েছে।

ব্রিটিশ সরকার এধরনের সহায়তাকে অভিহিত করেছেন কস্ট অফ লিভিং বেলআউট। এ সুবিধায় কাউন্সিল ট্যাক্সের ছাড় দেওয়া হয়েছে।

ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর ব্রিটেনে জালানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে ওঠে। ৪০ বছরের মধ্যে মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে ওঠে।

ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক বলেন এ সহায়তা ৮ মিলিয়ন ব্রিটিশ পরিবারকে জুলাই ও শরৎকালে দুটি পর্যায়ে দেওয়া হবে।