দায়িত্বে ফিরেই ৫০ হাজার টাকা জরিমানা করেন সেই টিটিই

191

ঢাকা সংবাদদাতা: দায়িত্বে ফিরেই সেই টিটিই জরিমানাসহ
আদায় করলেন ৪৯ হাজার টাকা

পাবনা (ঈশ্বরদী): রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে রেল ভ্রমণকারী তিনজনকে জরিমানা করে বরখাস্ত হওয়া সেই ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর ট্রেনে উঠেছেন।

প্রথম দিনে ১২ ঘণ্টায় তিনি ৭২৭/৭৪৮ আন্তঃনগর দুটি ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ১৬৫ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় করেছেন ৪৯ হাজার ৯৫০ টাকা।

মঙ্গলবার (১০ মে) চাকরিতে যোগদানের পর বেলা ১১ টা ৫৫ মিনিটে খুলনা-চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালন শুরু করেন টিটিই শফিকুল ইসলাম। চিলাহাটি-খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে রাত ১২টা পর্যন্ত ট্রেনে টিকিট চেকিং শেষ করে ঈশ্বরদী জংশন স্টেশনে এসে নামেন ওই ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম।

দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ১২ ঘণ্টায় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ট্রেনের যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করেছেন ৩৫ হাজার টাকা।

টিটি হিসেবে পুনরায় কাজের দায়িত্ব পাওয়ার পর খুলনা-চিলাহাটিগামী ৭২৭ নম্বর আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়াসহ জড়িমানা আদায় করেছেন ৯ হাজার ১১০ টাকা।