যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এম এ মুকিতের পুত্রের মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

357

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ও গ্রেটার সাসেক্স বিএনপির সভাপতি এম এ মুকিতের পুত্র মাহীর মুকিতের মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি ।

আজ এক শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, ‘’মাহীর মুকিতের মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । মরহুম মাহীর মুকিত ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছিলেন এবং সকলের কাছে একজন বিনয়ী ও নম্র মনের মানুষ হিসাবে সুপরিচিত ছিলেন। তার পিতার সাথে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে প্রায়ই তিনি উপস্থিত থাকতেন। তার মৃত্যুতে আমরা জাতীয়তাবাদী পরিবারের একজন মেধাবী সদস্যকে হারালাম ।’’

শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।