ঈদের দিনে বজ্রপাতে নিহত ৩

115

ঢাকা সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় বজ্রপাতে৩জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে নদীতে গোসল করতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছে আরও ২জন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান।

নিহতরা হলেন, হাতিয়া দক্ষিণ পাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে আরিফ (১৪), দশাকিয়া ভাড়ারিপাড়া এলাকার জুলহাস মিয়ার ছেলে ফয়সাল (১৩), অপর জনের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি হাতিয়া দক্ষিণ পাড়া এলাকার রাজ্জাকের মেয়ের জামাই বলে জানা গেছে।