ওয়ানবাংলানিউজ: তরুণ মুসলিম ক্রিকেটারদের জন্য রামাদান মাসেও তাদের প্রশিক্ষণ অব্যাহত রাখতে মিডনাইট লীগ প্রকল্প ব্যাপক সাফল্য অর্জন করেছে। এর মাধ্যমে ক্রিকেট ক্লাব এবং স্থানীয় কমিউনিটির মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করাও সম্ভব হচ্ছে। এজবাসটন ইনডোর ক্রিকেট সেন্টারে পুরো রামাদান মাসজুড়ে প্রতি সপ্তাহে দুই রাত তরুণ মুসলিম ক্রিকেটাররা ক্রিকেট খেলতে আসেন। ইফতারের পর শুরু হয় সেশন।
এজবাসটনে রামাদান মিডনাইট ক্রিকেটের দ্বিতীয় মৌসুম এটি। ওয়ারউইকশায়ার ক্রিকেট বোর্ড এবং স্ট্রীট ক্রিকেট প্রকল্পের যৌথ উদ্যোগে এই মিডনাইট ক্রিকেট লীগের যাত্রা শুরু। ১৩ বছর বয়সে স্ট্রীট ক্রিকেটের খেলোয়াড় হিসেবে যোগ দেন ফরিদ। স্ট্রীট ক্রিকেট প্রকল্পের উদ্যোগে ফরিদকে কোচিং কোয়ালিফিকেশন অর্জন করতে সহায়তা করা হয়। তিনি এখন বারমিংহামের একটি স্কুলে পিই টিচার হিসেবে কাজ করেন।
মাগরিবের নামাজের মধ্য দিয়ে শুরু হয় খেলা। রাত ৮টা থেকে শুরু করে ১০টা পর্যন্ত ক্রিকেট খেলেন মুসলিম তরুণরা। ইংলিশ ক্রিকেটে বর্ণবাদের অভিযোগ ওঠার পর নানাভাবে এই অভিযোগ থেকে নিজেদের বেড় করে নিয়ে আসার চেষ্টা করছে ক্রিকেট ক্লাবগুলো। ওয়ারউইকশায়ার ক্রিকেট ক্লাবও চেষ্টা করছে বিভিন্ন কমিউনিটির ক্রিকেটারদের আকৃষ্ট করতে। গত সপ্তাহে কাউনটি ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তারা এক ইফতার পার্টিতে যোগ দেন।
মিডনাইট ক্রিকেট প্রকল্পের সাফল্য দেখে অন্যান্য কাউনটি ক্রিকেট ক্লাবও একই ধরনের উদ্যোগ গ্রহণে আগ্রহ দেখাচ্ছে।















